ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ভারতে একদিনে দুই হাজার মৃত্যু

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের হিসাবে এ সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ।

এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে বুধবার নতুন রের্কড গড়ল ভারত।

দৈনিক মৃত্যুর নিরিখেও দেশটিতে বুধবার তৈরি হলো নতুন রের্কড। দেশে এই প্রথম একদিনে মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। করোনাভাইরাসের ছোবলে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জন।

এনডিটিভির বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। যা একটি রেকর্ড। এছাড়া ফের সংক্রমণের নতুন রেকর্ড দেখলো দেশটি। নতুন করে ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে টানা ৭ দিন দুই লাখের উপর সংক্রমণ দেখলো ভারত। মহামারি পরিস্থিতি খারাপ হলেও এখনই লকডাউন দেওয়ার পক্ষপাতি নন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে লকডাউন হবে করোনা মহামারি মোকাবেলার শেষ অস্ত্র।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, ১৮ এপ্রিল থেকে দেশটিতে প্রতি ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।

সোমবার (১৯ এপ্রিল) সেই সংখ্যাটা বেড়ে ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু হয়েছে যথাক্রমে ১১ হাজার ৪০৮ এবং ৬৭। মঙ্গলবার (২০ এপ্রিল) সংক্রমণ সামান্য কমলেও (ঘণ্টায় ১০ হাজার ৭৯৮) ঘণ্টাপ্রতি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।

দৈনিক সংক্রমণের মতোই মৃত্যুর তালিকাতেও শীর্ষে ভারতের মহারাষ্ট্র রাজ্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বুধবার (২১ এপ্রিল) সিদ্ধান্ত নেবেন, রাজ্যে লকডাউন কার্যকর করা হবে কি-না। কেরালায় গতকাল থেকেই দুই সপ্তাহব্যাপী নৈশ কার্ফু বলবৎ রয়েছে।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৭০ জনের।

Tag :

করোনায় ভারতে একদিনে দুই হাজার মৃত্যু

Update Time : ০৭:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১