ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

করোনায় মারা গেলেন সিনোভ্যাক টিকার প্রধান বিজ্ঞানী

এবার করোনায় মারা গেলেন সিনোভ্যাক টিকার প্রধান বিজ্ঞানী নোভিলিয়া জাফরি বাচতায়া। চীনের করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ বিষয়ক প্রধান বিজ্ঞানী ছিলেন তিনি। তিনি করোনা আক্রান্ত ছিলেন এবং সে কারণেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নোভিলিয়া কোভিড ১৯ এর ভ্যাকসিন সিনোভ্যাকসহ বায়োফার্মার এক ডজনের বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান বিজ্ঞানী ছিলেন। তাকে করোনা প্রটোকল মেনেই দাহ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বায়োফার্মা ফার্মাসিউটিক্যালস।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সিনোভ্যাকের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রাম পোস্টে বলেন, নোভিলিয়ার মৃত্যুতে বায়োফার্মা বিশাল ক্ষতি হলো। আমরা তার মৃত্যুর কারণটি নিশ্চিত হতে পারিনি।

তিনি বলেন, করোনা মহামারিতে সিনোভ্যাকের সহযোগিতায় ইন্দোনেশিয়ায় এক কোটি বেশি ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে।

এদিকে ৫০ বছর বয়সী নোভিলিয়ার মৃত্যুতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সিনোভ্যাক ভ্যাকসিন নেওয়া ইন্দোনেশিয়ার স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ও মৃত্যুর ফলে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও মৃত্যুরোধে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনায় মারা গেলেন সিনোভ্যাক টিকার প্রধান বিজ্ঞানী

Update Time : ০৬:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১