ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

করোনা নিয়ে নতুন করে উদ্বেগের কিছু নেই: আদর পুনাওয়ালা

করোনার টিকা তৈরিতে পথ দেখিয়েছিলেন ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। ব্রিটিশ ফর্মুলায় ভারতে প্রথম করোনার টিকা উৎপাদন করেছিল তার সংস্থা। দেশে নতুন করে করোনা যখন চোখ রাঙাচ্ছে, তখনও আশার কথা শোনালেন সেই পুনাওয়ালা। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন, করোনা নিয়ে নতুন করে উদ্বেগের কিছু নেই। প্রচুর পরিমাণে টিকা মজুত আছে।

শনিবার (২২ এপ্রিল) এক সাংবাদিক বৈঠকে পুনাওয়ালা জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউট যে দুটি টিকা বানিয়েছে, সেই দুটিই যথেষ্ট পরিমাণে মজুত আছে। কেউ বুস্টার ডোজ নিতে চাইলেও নিতে পারেন। টিকার কোনো সংকট নেই।

সেরাম কর্তা বলেন, এই মুহূর্তে করোনার যে স্ট্রেন ভারতে আছে, সেটা তেমন গুরুতর নয়। তবে সতর্কতার হিসেবে বুস্টার ডোজ নিতে পারেন বয়স্করা। তবে এটা সম্পূর্ণই তাদের ইচ্ছার ওপর নির্ভর করছে।

পুনাওয়ালা জানিয়েছেন, তার সংস্থা যে দুটি ভ্যাকসিন বানায়, সেই কোভভ্যাক্স ও কোভিশিল্ড দুটোরই প্রচুর ভায়াল মজুত আছে। কোভোভ্যাক্স মজুত আছে প্রায় ৫০-৬০ লাখ। আর আগামী ২-৩ দিনের মধ্যে ওই একই পরিমাণ কোভিশিল্ডও তৈরি হয়ে যাবে। তবে দেশে যে বুস্টার ডোজের তেমন চাহিদা নেই, সেটাও মেনে নিয়েছেন সেরাম কর্তা।

দিন যত গড়াচ্ছে ভারতজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের দাপট। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। যার মধ্যে পশ্চিমবঙ্গেই সংক্রমিত ১৯৯ জন।

এদিকে চিন্তা বাড়িয়েছে পজিটিভিটি রেটও। স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, দেশের ১৫৮টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশ বা তারও বেশি। তার মধ্যে রয়েছে কলকাতাসহ রাজ্যের পাঁচ জেলা। পাশাপাশি যে ১২০টি জেলায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি, তার মধ্যে বাংলার সাত জেলার নাম রয়েছে।

Tag :

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

করোনা নিয়ে নতুন করে উদ্বেগের কিছু নেই: আদর পুনাওয়ালা

Update Time : ০৪:৫৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩