ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৮ জুন ২০২৬ শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড আদালতে রামিসা হত্যা মামলার আসামিরা, রায় ঘিরে নিরাপত্তা জোরদার রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সাক্ষীদের জবানবন্দি উঠে আসে লোমহর্ষক বর্ণনা এক নজরে বিশ্ব সংবাদ: ৬ জুন ২০২৬

করোনা পজিটিভ নিউজিল্যান্ডের ফিন অ্যালেন

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল।

তবে অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম এসেছিলেন ২০ আগস্ট। ইংল্যান্ড থেকে ‘দ্য হানড্রেড’ খেলে বাংলাদেশে এসেছেন দুজন। ঢাকায় হোটেলকক্ষে আইসোলেশনে ছিলেন এই দুই ক্রিকেটার।

আজ তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। অ্যালেনের মৃদু উপসর্গ আছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বলছে, বাংলাদেশে আসার পরই পজিটিভ এসেছে তাঁর। ইংল্যান্ডের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে প্রয়োজনীয় সব রকম টেস্টে নেগেটিভ হয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটা বিমানে ঢাকা এসেছেন এ ব্যাটসম্যান। টিকা নেওয়াই ছিল অ্যালেনের।

আপাতত বিসিবির অধীনে চিকিৎসা নিচ্ছেন অ্যালেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরীর সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান চিকিৎসক প্যাট ম্যাকহিউয়ের যোগাযোগ হচ্ছে বলেও জানানো হয়েছে।

নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ মানের চিকিৎসাই দেওয়া হচ্ছে অ্যালেনকে, ‘ফিনের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক এটা। আপাতত সে ঠিকঠাক আছে। আশা করি, দ্রুত সেরে উঠবে, তার টেস্টে নেগেটিভ আসবে এবং শিগগিরই ছাড়া পাবে।’

Tag :

তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

করোনা পজিটিভ নিউজিল্যান্ডের ফিন অ্যালেন

Update Time : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১