ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

করোনা বিধি নিয়ে বিভ্রান্তি: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৪ Time View

কিক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই ম্যাচ। আর্জেন্টিনার তিন ফুটবলারকে ধরতে মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিতর্কিত এই ঘটনার পর ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে সাউথ আমেরিকান ফুটবলস গভর্নিং বডি- কনমেবল।

রবিবার আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ম্যাচে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানায় ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তর। তারা মনে করছে ওই খেলোয়াড়রা কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করেছেন।

সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়াসে অবশ্য নির্ধারিত সময়েই ম্যাচটি মাঠে গড়ায়। যে চার খেলোয়াড়ের ব্যাপারে আপত্তি ছিল ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের, তাদের তিনজনই ছিলেন একাদশে।

তারা হলেন- এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও জোভান্নি লো সেলসো। এমি বুয়েনডিয়া একাদশে ছিলেন না।

ম্যাচ শুরুর সাত মিনিট যেতে না যেতেই ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ওই খেলোয়াড়দের ধরতে মাঠে ঢুকে পড়েন।

এতে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে তাদের হাতাহাতিও। এক পর্যায়ে মাঠ ছেড়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা।

প্রায় এক ঘণ্টা পর ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। ব্রাজিল খেলোয়াড়রা ওই সময়ে মাঠে অনুশীলন করছিল।

কনমেবল জানিয়েছে, রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জমা দেবেন। তারাই পরবর্তী নির্দেশনা জানাবে।

যে চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই ইংল্যান্ডে খেলেন। এমিলিয়ানো মার্তিনেজ ও এমি বুয়েনডিয়া খেলেন অ্যাস্টন ভিলায়। ক্রিস্টিয়ান রোমেরো ও জোভান্নি লো সেলসো খেলেন টটেনহ্যামে।

ব্রাজিলের নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্য থেকে আগত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেটা করেননি ওই চার ফুটবলার।

কিন্তু ওই খেলোয়াড়দের নিয়ে ম্যাচ কেন শুরু করতে দেওয়া হলো, সেই প্রশ্নও এখন আসছে স্বাভাবিকভাবেই।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

করোনা বিধি নিয়ে বিভ্রান্তি: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

Update Time : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১