ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

Coronavirus collage India map and red grunge stamp seals with biohazard symbol. India map collage constructed with randomized pandemic items. Red rounded outbreak danger stamp, with grunge texture.

করোনাভাইরাসের সংক্রমণে ভারতে প্রতিদিন মৃত্যু আর সংক্রমণের সংখ্যা রেকর্ড হচ্ছে। করোনা ভাইরাসে ভারতের স্থান দ্বিতীয়। এখন যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।

করোনার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তালিকা অনুসারে করোনায় সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের থেকেও সংক্রমণে এগিয়ে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জনের।

করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।

ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জনের। ভারতের চেয়ে ব্রাজিলে করোনায় মৃত্যু বেশি।

করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে ব্রাজিলের পরে রয়েছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি ও স্পেন। ওয়ার্ল্ডোমিটারসের তালিকা অনুসারে সংক্রমণের দিক দিয়ে ৩৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। করোনায় বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের।

দক্ষিণ এশিয়ায় মোট আক্রান্ত মানুষের ৮৪ শতাংশই ভারতে। ভারতে গতকাল সোমবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের সংখ্যা দেড় লাখের বেশি। মারা গেছেন ৮৩৯ জন। টানা পাঁচ দিন ধরে দেশটিতে রোগী শনাক্তের সংখ্যা লাখের ওপরে।

Tag :

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

Update Time : ০৭:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১