ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমস হাউজের ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩২ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২ সেপ্টেম্বর) সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

Tag :
জনপ্রিয়

কাস্টমস হাউজের ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Update Time : ১২:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩