ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

কিংবদন্তিতুল্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনের সময় জানানো হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ২৭১ Time View

কিংবদন্তিতুল্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনের সময় জানানো হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে এই গীতিকারকে দাফন করা হবে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর গাজীর মরদেহ নেওয়া হবে চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা তাকে শ্রদ্ধা জানাবেন।

বাদ আসর গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ রাখা হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে তার মা খোদেজা বেগমের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনে বিলম্ব হওয়ার কারণ তার মেয়ে দিঠি আনোয়ার। তিনি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। চলচ্চিত্রের জন্য প্রথম গান লেখেন ১৯৬৭ সালে, আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেও সুনাম কুড়িয়েছেন তিনি। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

কিংবদন্তিতুল্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনের সময় জানানো হয়েছে

Update Time : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২