ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে

ছবি: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় বলে দেশটির জ্বালানি কোম্পানি সেনত্রেনেরহ জানিয়েছে। খবর: বিবিসি ও রয়টার্সের।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রটি কিয়েভসহ তিনটি অঞ্চলের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্র ছিল।

সেনত্রেনেরহ কোম্পানির চেয়ারম্যান আন্দ্রি হুচা বলেন, ধ্বংসের মাত্রা ভয়াবহ। রাশিয়া দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যস্থল করে আসছে।

বৃহস্পতিবার ভোরে ওই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির ট্রান্সফরমার, টারবাইন ও জেনারেটরগুলো’ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, রাশিয়া সবকিছু ধ্বংস করে দিয়েছে, পুরো ১০০ শতাংশ।

বৃহস্পতিবার আকাশপথে ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ সময় কিয়েভ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ত্রিপিল্লা বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়। হামলার পর কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন ধরে যায়।

সেনত্রেনেরহর চেয়ারম্যান জানান, কেন্দ্রটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ওই শিফটের কর্মীরা কেন্দ্রটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন, কারণ প্রথম ড্রোনটি আঘাত হানার পরপরই তারা আড়ালে যাওয়ার জন্য দৌঁড় শুরু করেছিলেন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে

Update Time : ০৫:৫২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪