ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া: ইউক্রেনের সেনাবাহিনীর দাবী

ইউক্রেনে চলমান রুশ অভিযানের পেরিয়ে গেছে এক মাস। দেশটির যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়, কিয়েভে হামলা চালানো রুশ সেনাবাহিনীর কৌশলগত দুইটি দলে বেশ ভালো পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্তৃপক্ষ ওই দল দুটিকে বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে। এছাড়া রুশ বাহিনীর আরও অনেকগুলো দলের শক্তিও কমে গেছে বলেও জানানো হয়।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো, ইউক্রেনে রাশিয়ার প্রথম ধাপের অভিযান শেষ হয়েছে। এরপর ইউক্রেনের পূর্ব প্রান্তে অভিযান চালানোর দিকে মনোযোগী হচ্ছে তারা।

রাশিয়া আরও জানিয়েছে, ইউক্রেন অভিযানে রুশ বাহিনীর নতুন লক্ষ্য দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা।

রাশিয়ার এমন ঘোষণার পর ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টায় রয়েছে।

এদিকে রোববার (২৭ মার্চ) লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান জানিয়েছেন, রাশিয়ার অন্তর্ভুক্ত হতে লুহানস্ক অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পূর্বে দেশটিতে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়ার কর্তৃপক্ষ।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া: ইউক্রেনের সেনাবাহিনীর দাবী

Update Time : ০৬:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২