ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

কুয়াশার প্রবণতা বেড়েছে , তবে শীত ফিরে আসার সম্পর্ক তেমন নেই

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ২৭৪ Time View

গত কয়েক সপ্তাহ হাড় কাঁপানো শীতের পর গত সপ্তাহ থেকে কমতে থাকে শৈত্যপ্রবাহ, বাড়তে থাকে তাপমাত্রা। এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ করেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে।

শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত থেকেই কুয়াশার প্রবণতা বেড়েছে। সকালের দিকে তা আরও তীব্রতর হয়। তবে এ কুয়াশার সঙ্গে শীত ফিরে আসার সম্পর্ক তেমন নেই।

তিনি বলেন, এ সময় কুয়াশার প্রবণতা স্বাভাবিক। বায়ুপ্রবাহ কুয়াশার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত। গত কয়েকদিন ঢাকায় বায়ুপ্রবাহের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটারের ভেতরে। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বনিম্ন এটি ৬ কিলোমিটারে নেমে আসে। বায়ুর বেগ কমে যাওয়ায় কুয়াশা দৃশ্যমান হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেটি হয়তো কিছুটা কমেছে। তবে শীতের অনুভূতি কুয়াশার কারণে বেড়েছে তেমনটি ভাবার কোনো কারণ নেই।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

কুয়াশার প্রবণতা বেড়েছে , তবে শীত ফিরে আসার সম্পর্ক তেমন নেই

Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩