ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১৭ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৪৭৩ Time View

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গে ৭ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনালেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন। তিনি বলেন, হাসপাতালটি ২৫০বেডের হলেও করোনা রোগীদের জন্য ২০০ বেড ব্যবহার করা হচ্ছে। আর এই ২০০ বেডের বিপরীতে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ২০২ ও করোনা উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৮৯ জন ভর্তি রয়েছে।

অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা। তারা নানা প্রতিকূলতার মধ্যেও করোনা রোগীদের সর্বাত্বক সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত একদিনে জেলায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.২২ শতাংশ। চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানছেন তারা।

এদিকে বুধবার সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দিনভর অভিযান চালিয়ে ৫৪ জনের কাছ থেকে ৩৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

Tag :
জনপ্রিয়

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১৭ মৃত্যু

Update Time : ০৬:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১