ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩ শতাংশ

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ১৩৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৭৪ জন উপসর্গ নিয়ে মোট ২১০ জন ভর্তি রয়েছে।

এদিকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ৯ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছে।

করোনায় আক্রান্ত চিকিৎসকরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রুগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলেও জানান তিনি।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬ জনের নমুনা পরিক্ষা করে ২২৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের ৪র্থ দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোন বাধায় মানতে চাচ্ছে না যেকোন অজুহাতে শহরে প্রবেশ করছে।

সোমবার প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাচা বাজারগুলো সকাল ৭টা থেকে খোলা রয়েছে চলবে দুপুর ১টা পর্যন্ত।

রোববার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৮০ জনের কাছ থেকে ৬৭ হাজার ৯শ টাকা জরিমানা আদায় এবং একজনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩ শতাংশ

Update Time : ০৫:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১