ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৩৫৯ Time View
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন।
মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৬৭ ভাগ।নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৪৯ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ৯ জন, ভেড়ামারায় ২০ জন, মিরপুরে ১২ জন ও খোকসায় চারজন আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৫৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭১৫ জন।
Tag :
জনপ্রিয়

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু

Update Time : ০৫:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১