ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ মৃত্যু, শনাক্ত ২৩৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনায় ও ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

আরএমও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৪৭ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ১৭ জন, মিরপুরে ১৬ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৬৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তার মধ্যে ৬৬ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। আর বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৭৪ জন ভর্তি রয়েছেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে। বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ৫৭ জনের কাছ থেকে ৪৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ মৃত্যু, শনাক্ত ২৩৪

Update Time : ০৫:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১