ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২ জনের

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯২ জনের। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৬৬ জনের করোনা করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৪৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৩ জন।

রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ।

নতুন শনাক্ত ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৫৩ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ২৪ জন, ভেড়ামারার ৩৪ জন, মিরপুরের ২৯ জন এবং খোকসার ৮ জন রয়েছেন। আর মারা যাওয়া ১৫ জনের মধ্যে আটজন সদর উপজেলার, খোকসা, কুমারখালী ও দৌলতপুর উপজেলার দুই জন করে এবং মিরপুরের একজন।

কুষ্টিয়ায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩৯ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়ায় লকডাউন চলমান রয়েছে। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরনের দোকান, শপিংমল বন্ধ থাকবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২ জনের

Update Time : ০৪:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১