ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

কে এই মোল্লা আবদুল গনি?

মোল্লা আবদুল গনি বরাদার

আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও দেশত্যাগের পর তালেবানের পক্ষ থেকে নতুন করে প্রেসিডেন্ট ঘোষনা আসে। প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আবদুল গনি বরাদারের নাম শোনা যাচ্ছে।

এ ব্যাপারে অবশ্য তালেবান এখনও মুখ খোলেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মোল্লা আবদুল গনিই তালেবান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। গোষ্ঠীটির সাবেক নেতা মোল্লা ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি। দক্ষিণ আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক গনি।

২০১০ সালে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল করাচিতে থেকে গনিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রই গনিকে মুক্তির দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ জানায়।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ২০১৮ সালে তাকে মুক্তি দেওয়া হয়। এর পরপরই তাকে তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তখন শোনা গিয়েছিল যে তার স্বাস্থ্য ভালো নয় এবং তালেবানের নেতৃত্বদানকারী কাউন্সিলে যোগ দেয়ার আগে তাকে বিশ্রাম নিতে হবে। পাকিস্তানে বন্দীদশায় থাকার সময় তাকে প্রায়ই ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো বলে তার সাথে দেখা করতে যাওয়া লোকেরা টের পেয়েছেন।

এছাড়া তাকে কাতারের রাজধানী দোহায় তালেবানের কূটনৈতিক দপ্তরের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

তিনি ছিলেন দক্ষিণ আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক। তার বয়স এখন ৫০-এর কোটায় বলে ধারণা করা হয়।

তালেবান প্রায় প্রত্যেকদিনই পশ্চিমা জোট সমর্থিত আফগান সরকার এবং তাদের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে। তারা আফগানিস্তানের প্রায় অর্ধেক ভূখণ্ড নিয়ন্ত্রণ করে এবং বলা হয় যে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনই তারা সবচেয়ে বেশি শক্তিশালী।

সুইজারল্যান্ডসের দাভোসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গত সপ্তাহে বলেন, ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজার সদস্য নিহত হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের যে চুক্তি হয় তাতে স্বাক্ষর করেছিলেন গনি।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

কে এই মোল্লা আবদুল গনি?

Update Time : ০৬:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১