ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না: ধর্ম প্রতিমন্ত্রী

কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের জন্য নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবছর নয়বার সময় বাড়ানো হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কারণে মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ হজযাত্রী সংখ্যা তুলনা করলে অন্যান্য দেশের চেয়ে ভালো। হজ শেষ হলে আপনারা দেখতে পারবেন অন্যান্য দেশ কতো সংখ্যক হজ কোটা ফেরত দিয়েছে।

তারপরও আমরা বলব, বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় এক লাখ বিশ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

Tag :

ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না: ধর্ম প্রতিমন্ত্রী

Update Time : ০১:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩