ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৩ Time View

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ রাজি হয়নি বাংলাদেশ। যে কারণে টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান আগেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘চলমান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না।’

একই সঙ্গে আইসিসি জানায়, প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিসপিউট রেজোলিউশন কমিটি—ডিআরসি)-এর কাছে যাওয়ার অধিকার বিসিবির থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান আইসিসি বিধিমালার আওতায় বিসিবির এই অধিকার বহাল থাকবে।’

আইসিসি আরও জানায়, পুরো বিষয়টিতে তাদের অবস্থান নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে গৃহীত হয়েছে এবং শাস্তিমূলক পথে না গিয়ে সহযোগিতামূলক সমাধানের লক্ষ্যেই তারা এগোচ্ছে।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি

Update Time : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬