ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

“কোভিড-১৯ মহামারি আমাদের শিখিয়েছে যে সম্মিলিত পদক্ষেপ, ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাঝে খচিত রয়েছে বৈশ্বিক সমৃদ্ধি ,” প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ৫৬৯ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি মনে করিয়ে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত কেউ নিরাপদ নন।
স্পেন আয়োজিত ‘বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান’ শীর্ষক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে প্রচারিত আগে ধারণকৃত এক ভিডিও বক্তব্যে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রয়াস থেকে যে কোনো বিচ্যুতি মানবজাতির জন্য কেবল বিপর্যয়কর প্রভাব বয়ে আনবে।
তিনি বলেন, ‘আজকের গ্লোবালাইজড বিশ্বে গঠনমূলক বহুমুখিতার কোনো বিকল্প নেই; মানবজাতির অভিন্ন অগ্রগতি ও আইনভিত্তিক আন্তর্জাতিক নির্দেশনার এটিই একমাত্র পথ।’ ‘কোভিড-১৯ মহামারি আমাদের এ শিক্ষা দিয়েছে যে সম্মিলিত কার্যক্রম, একতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপরই বৈশ্বিক সমৃদ্ধি নির্ভর করছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টা থেকে যেকোনো বিচ্যুতি মানবজাতির জন্য বিপর্যয় নিয়ে আসবে।
তিনি আরো বলেন, বিশ্বায়নের পৃথিবীতে গঠনমূলক বহুপক্ষীয়তা কোনো বিকল্প বিষয় নয়, বরং এটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং মানবজাতির সার্বিক অগ্রগতির একমাত্র উপায়।

অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বক্তব্য দেন। এ ছাড়া সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কোস্টারিকার প্রেসিডেন্ট ও সুইডেনের প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, জর্ডানের উপপ্রধানমন্ত্রী, সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী, তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও কেরিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টারের আগে ধারণকৃত ভিডিও ভাষণ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন নিয়ে ভিডিও এবং জাতিসংঘ মহাসচিবের মন্তব্যের একটি ভিডিও প্রদর্শিত হয়।

ছবি: সংগ্রহীত

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

“কোভিড-১৯ মহামারি আমাদের শিখিয়েছে যে সম্মিলিত পদক্ষেপ, ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাঝে খচিত রয়েছে বৈশ্বিক সমৃদ্ধি ,” প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৫:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০