ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • ২২৩ Time View

পবিত্র লাইলাতুল কদরের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে গতকাল সোমবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, সব অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। সিয়াম সাধনার মাসের এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।’

শেখ হাসিনা বলেন, ‘মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।’

পবিত্র এই রজনীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Tag :
জনপ্রিয়

কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়

Update Time : ০৩:৪৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩