ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন মানুয়েল লোকাতেল্লি সরিয়ে রাখলেন কোক

এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন মানুয়েল লোকাতেল্লি। সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলের জয়ের পর সংবাদসম্মেলনে পানির বোতল রেখে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন এই মিডফিল্ডার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’র ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এবারের আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আজ্জুরিরা শেষ ষোলোও নিশ্চিত করে ফেললো।

আর এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন লোকাতেল্লি।পরে সংবাদসম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন।

ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা।

এর আগে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক রোনালদো টেবিল থেকে কোকাকোলার বোতল দূরে সরিয়ে রাখেন।

এরপর সবাইকে পানি পান করার আহ্বান জানিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

পর্তুগিজ উইঙ্গারের এই কাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র রিপোর্ট অনুযায়ী, রোনালদো কোকাকোলার বদলে পানি খাওয়ার আহ্বান জানানোর পর শেয়ারের দাম কমে যাওয়ায় প্রায় চার শ কোটি ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা) হারিয়েছে কোম্পানিটি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন মানুয়েল লোকাতেল্লি সরিয়ে রাখলেন কোক

Update Time : ০১:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১