ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্ধ হয়ে বারে অগ্নিসংযোগ, প্রাণ গেল ১১ জনের

বার থেকে বের করে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে বারে আগুন লাগিয়েছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে। এতে প্রাণ হারিয়েছেন ১১ জন। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। শহরটির মেয়র সান্তোস গোঞ্জালেস বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, মারা যাওয়া নারীদের একজন মার্কিন নাগরিক। সম্ভবত তার মেক্সিকোর দ্বৈত জাতীয়তা রয়েছে। গুস্তাভো রোমুলো সালাস নামে মৃত আরেক জনের বয়স ১৭ বছর।

বার্তাসংস্থা এএফপির খবরে জানা গেছে, নারীদের সঙ্গে খারাপ আচরণ করায় এক ব্যক্তিকে বের করে দেয় বার কর্তৃপক্ষ। এতে লোকটি ক্ষুদ্ধ হয়ে পুনরায় ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের প্রসিকিউটর দফতর জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী মারা যান। আর দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দফতরটি আরও জানায়, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করায় হামলাকারীকে বার থেকে বের করে দেয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেল জাতীয় দাহ্য বস্তু ছুড়ে মারেন। এতে পুরো বারে আগুন ধরে যায়।

Tag :

ক্ষুদ্ধ হয়ে বারে অগ্নিসংযোগ, প্রাণ গেল ১১ জনের

Update Time : ০৪:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩