ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কয়েক ঘণ্টার জন্য আবারও বিপত্তিতে পড়েছিল ফেইসবুক ব্যবহারকারীরা

কয়েক ঘণ্টার জন্য আবারও বিপত্তিতে পড়েছিল ফেইসবুক ব্যবহারকারীরা। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ জানায়, কনফিগারেশন পরিবর্তনজনিত ঝামেলার কারণে তাদের সেবা নিতে এসে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।

বার্তা সংস্থা এএফপিকে শুক্রবার ফেইসবুকের এক মুখপাত্র বলেন, সর্বশেষ কয়েক ঘণ্টা মধ্যে যারা আমাদের সেবায় প্রবেশ করতে পারেননি তাদের কাছে আন্তরিক ক্ষমা চাইছি।

তিনি বলেন, আমরা সমস্যাটি সমাধান করেছি। সবকিছুর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসা উচিত।

ওয়েবসাইটের সমস্যা নিয়ে কাজ করছে এমন সাইট ডাউনডিটেক্টর জানায়, ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে সোমবার ব্যাকবোন রাউটারের কনফিগারেশনে পরিবর্তনজনিত জটিলতায় কয়েক ঘণ্টা ফেইসবুক মালিকানাধীন সেবাগুলো বন্ধ ছিল। শুক্রবার নতুন করে বিভ্রাট দেখা দিয়ে অন্যান্য সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

তবে ফেইসবুক বলছে, সোমবারের বিভ্রাটের সঙ্গে শুক্রবারের ঘটনাটির কোনো সম্পর্ক নেই।

বিশেষজ্ঞরা বলেছেন, ফেইসবুকের প্রযুক্তিগত অবকাঠামো অস্বাভাবিকভাবে তার নিজস্ব সিস্টেমের উপর নির্ভরশীল।

তবে এ বিভ্রাট অস্বাভাবিক নয় বলে উল্লেখ করছেন তারা। ওয়েবসাইট টুলটেস্টারের মতে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের গত এক বছরে ইনস্টাগ্রাম আশিবারের বেশি এমন অভিজ্ঞতা হয়েছে।

ফেইসবুকের পরিষেবাগুলো বিশ্বব্যাপী অনেক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনেক সাইটে লগইনের জন্য সোশ্যাল সাইটটি ব্যবহার করা হয়।

এ ধরনের বিভ্রাটের ফেইসবুকের ক্ষতি কম নয়। সোমবারের ঘটনায় ক্ষতি ৬ বিলিয়ন ডলারের মতো।

Tag :

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

কয়েক ঘণ্টার জন্য আবারও বিপত্তিতে পড়েছিল ফেইসবুক ব্যবহারকারীরা

Update Time : ০৪:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১