ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন কি না, সে বিষয়ে আজ মঙ্গলবারও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। তবে আগামী ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি (খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত ও তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে) আবেদনটি পড়েছি। কিন্তু আমি বিষয়টি নিয়ে এখনও আমার মতামত দেইনি।
এর আগে গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য আজ মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এদিন সিদ্ধান্ত দিতে না পারায় অনেকটা হতাশ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় তার আপিল খারিজ করে পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর ৮ দফায় তার মুক্তি বাড়ানো হয় এবং বর্তমানে তিনি গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী

Update Time : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪