ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’: ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৯২ Time View
চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টন মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া আয়োজন করেছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। করা ভোগ করেছেন। নির্যাতিত হয়েছেন।

তিনি বলেন, গত দুদিন ধরে দেশনেত্রী আবার অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতরাতে ডাক্তাররা বলেছেন- তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের জনগণের কাছে বাদজুমা দোয়া চেয়েছিলাম। এবং আজ আমরা এখানে নয়াপল্টন মসজিদে নামাজ আদায় করি।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করণাময় আল্লাহ-তায়ালার কাছে দোয়া চেয়েছি। দোয়া চেয়েছ- আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে তাকে দেশের মানুষে কাজ করার সুযোগ করে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’: ফখরুল

Update Time : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫