ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

খালেদা জিয়া করোনামুক্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার এক চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ‘নেগেটিভ’ হলেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. মুহাম্মদ আল মামুন জানান, খালেদা জিয়ার কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

রোববার সকালে তিনি বলেন, ‘ম্যাডামের তৃতীয় দফা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ও দ্বিতীয় দফা টেস্টের রেজাল্ট পজেটিভ ছিল।‘

১১ এপ্রিল গুলশানের বাসায় করোনাভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া। সেখানে অধ্যাপক এফএম সিদ্দিকীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফার টেস্টের ফলাফল পজেটিভ আসে। সর্বশেষ দফায় শনিবার রাতে পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে।

তবে গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের ‘নন কোভিড’ ইউনিটে ভর্তি করা হয়। গত ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়।

হাসপাতালে বিশেষজ্ঞ চিকিসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে। কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছে।

চিকিৎসক বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, কোভিড চিকিৎসার আন্তর্জাতিক নির্দেশাবলীতে শনাক্ত হওয়ার দুই সপ্তাহ পরে রোগীর শরীরে যদি কোনো উপসর্গ না থাকে তালে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তির মাধ্যমে কেউ করোনা সংক্রমিত হবে না।

‘সেই কারণেই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে ‘নন কোভিভ’ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।‘

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

খালেদা জিয়া করোনামুক্ত

Update Time : ০৪:৫৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১