ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

খুলনার চার হাসপাতালে ২৪ মৃত্যু

গত একদিনে খুলনার চার হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে আরো ২৪ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চার হাসপাতালের মুখপাত্ররা।

মৃতদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৫ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত একদিনে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। এরমধ্যে রেডজোনে ১৪১ জন, ইয়েলোজোনে ২৬ জন ও আইসিইউতে ২০ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, এই হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত একদিনে ভর্তি হয়েছেন তিনজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। মৃত্যু হয়েছে ৩ জনের।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত একদিনে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৯৪ জন।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

খুলনার চার হাসপাতালে ২৪ মৃত্যু

Update Time : ০৫:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১