ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

খুলনার তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, খুলনা জেনারেল হাসপাতালে ৩জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এসব হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার লাবলী আক্তার (৪২), খুলনা মহানগরীর মনি খন্দকার (৪০), বাগেরহাট সদরের ফারুখ আহমেদ (৭০) ও যশোরের কেশবপুর উপজেলার মশিউর রহমান (৬৫)। এছাড়া একজন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ১৩০ শয্যার হাসপাতালটিতে ১৮৩জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ১০০জন, ইয়োলো জোনে ৩৫ জন, আর আইসিইউতে রয়েছেন ২০জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার পায়রা বাজারের আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের কাশিয়ানির ফুকরা এলাকার মরিয়াম বেগম (৭০), নড়াইল সদরের মাগুরা এলাকার আব্দুল বারী (৬৩) ও একই এলাকার তুলারামপুরের জিয়াউর রহমান (৩৮)। এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। আইসিইউতে রয়েছেন ৬জন ও এইচডিইউতে রয়েছেন ৮ জন।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

খুলনার তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

Update Time : ০৫:১৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১