ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে এ সময়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোর জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু

Update Time : ১০:২২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১