ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

গণভবনে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এতে দলটির তৃণমূলের হাজারো নেতা যোগ দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভায় দলটির সভাপতি শেখ হাসিনা সারাদেশের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল ৯টা থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন হাজার নেতা বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

আসন্ন নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে বইছে উত্তাপের হাওয়া। মাঠের বিরোধী দল বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ষড়যন্ত্র মোকাবিলা এবং সরকারের উন্নয়নের প্রচার করার বার্তা দেয়া হতে পারে। এ ছাড়া উন্নয়ন প্রচারে সহায়তা করতে গত সাড়ে ১৪ বছরে সরকারের উন্নয়নের ফিরিস্তি বর্ণনা করে তৈরি করা হয়েছে বই, যা সভায় তৃণমূল থেকে আসা নেতাকর্মীর হাতে তুলে দেয়া হবে।

এদিকে, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে যেসব জনপ্রতিনিধি জয়ী হয়েছেন তাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

গত ৩০ জুলাই বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হয়। সর্বশেষ আওয়ামী লীগের এ ধরনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

গণভবনে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

Update Time : ০৫:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩