ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাত ১০টা ৫৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

জানা গেছে, রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৮ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। গত ১৪ জুলাই এই সংগীত শিল্পীর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেখান থেকে তার আর বাসায় ফেরা হল না।

Tag :
জনপ্রিয়

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

Update Time : ০৬:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১