ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আরও ১২ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৩২৪ Time View

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও ঝিনাইদহে সর্বোচ্চ তিনজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুইজন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে নড়াইল লোহাগড়া উপজেলার আলী হোসেন (৫৫) নামের একজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকার হামিদা বেগম (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।

এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের। এই বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৭২১ জন।

Tag :

গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় আরও ১২ মৃত্যু

Update Time : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১