ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে রেকর্ড আরও ২১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে রেকর্ড আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার চারজন। রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জন।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (৭ জুলাই) দেশে করোনা ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর দিনে শনাক্ত হয় ১১ হাজার ১৬২ জন। তবে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জন শনাক্ত হয় বৃহস্পতিবার।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৩২৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৫৪৩ জন।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে রেকর্ড আরও ২১২ জনের মৃত্যু

Update Time : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১