গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।
সোমবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৫ আগস্ট সকাল ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ১৯৯ জন এবং ঢাকার বাইরে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
সারাদেশে গত জুলাই মাসে ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।
এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা আসছে আইইডিসিআরতে। কিন্তু এবছর এখনও আইইডিসিআর ডেঙ্গুজনিত মৃত্যুর একটি ঘটনাও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি।
অনলাইন ডেস্ক 



















