ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৭ শতাংশ, মৃত্যু তিন

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে ১ হাজার ২৮০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনে। আগের দিন শুক্রবার ১ হাজার ৬৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

গত একদিনে ৮ হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৭ শতাংশ, মৃত্যু তিন

Update Time : ১১:২৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২