ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৭ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না। ’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে এই নতুন ধাপে ৬ হাজার ৯৬৪ জন নিহত ও আরও ২৪ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

Update Time : ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫