ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৩২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে বেশ কয়েকটি ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আহত হয়েছেন আরো অনেকেই।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজা শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় তিনজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

গাজা শহরের উত্তরাঞ্চলে শেখ রিদওয়ান এলাকায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় দুই নারীসহ একজন বৃদ্ধ নিহত হয়েছেন। একই এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেয়া ছয় সদস্যের একটি পরিবারের সবাই ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।

এছাড়াও গাজা শহরের পূর্বে আল-তুফাহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো একজন নারী নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলে, পশ্চিম নুসাইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় আরো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলে আগুনও লেগেছে। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি ড্রোন হামলায় এক নারী ও শিশু নিহত হয়েছে।

খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরাইলি ড্রোন হামলায় আরো তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে একটি বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা পাঁচজন ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় পুরো অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৩২ ফিলিস্তিনি

Update Time : ০৩:৩৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫