ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গাজায় ২৪ ঘণ্টায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।

এদিকে ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েকদিন আগে তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়েছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। একটি ড্রোন ‘খোলা জায়গায়’ পড়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

হুথি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট দুটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেল আবিব এবং আশকেলন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গাজায় ২৪ ঘণ্টায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

Update Time : ০৯:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪