ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাওয়াসি এলাকার তথাকথিত ‘সেফ জোন’ বা নিরাপদ অঞ্চল লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুরা ‘পুড়ে ছাই’ হয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বোমা হামলার ঠিক পরপরই উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাদের প্রতিনিধি। উদ্ধারকারীরা ঘটনাস্থলকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। কিছু ভুক্তভোগীকে ‘চেনার মতো ছিল না’, আর অন্যদের দেহ ‘ছোট ছোট টুকরো’ অবস্থায় পাওয়া গেছে।

বোমা হামলার পর বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স কর্মীদের হিমশিম খেতে হয়।

এদিকে, গাজাভিত্তিক আল-আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ভোররাতে উত্তর গাজা সিটিতে তীব্র বোমা হামলা চালিয়েছে। সাবরা ও তাল আল-হাওয়া এলাকাগুলো এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল।

ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, বেইত লাহিয়া, জাবালিয়া এবং মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ হয়েছে। তবে এখনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৮ জন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ, যাদের জীবিত থাকার আশা নেই বললেই চলে।

অন্যদিকে, লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Tag :

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান

গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন

Update Time : ০৩:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪