ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবিরাম হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ১৯৪ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবিরাম হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজায় প্রতি ঘণ্টায় নিহত হচ্ছে ৪ শিশু। হামলায় এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে।

শুক্রবার লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় অনাহার ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

অবরুদ্ধ গাজায় স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, অত্যন্ত সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালের ওয়ার্ডে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং ছোট শিশুদের চিকিৎসা করার চেষ্টা করছেন তারা।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) ফিলিস্তিনি শিশু দিবসের সম্মানে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে।

এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা না হয় উভয় পা হারিয়েছে।’ আরেকটি পোস্টে বলা হয়েছে, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।’

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Tag :

গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবিরাম হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে

Update Time : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪