ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেল ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ৩০৩ Time View

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ময়মনসিংহ জেলার এবং অন্যজন শেরপুরের বাসিন্দা।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের মায়া রাণী (৬৪) ও শেরপুর সদরের লুৎফর রহমান (৪২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), ভালুকার নুরুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) মারা যান।

তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৭ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :
জনপ্রিয়

গেল ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

Update Time : ০৪:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২