ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে

গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পর্নস্টার স্টর্মি ড্যানিয়ালসকে ঘুষ দেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি পর নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন তিনি। আদালতকক্ষে ট্রাম্প ৫৭ মিনিট ছিলেন বলে বিবিসি’র ধারণা।

বিবিসির খবরে বলা হয়, আদালদত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। নিজ বাড়ি ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।

সিএনএনের খবরে বলা হয়, আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাব প্রমাণ হয়নি। পরে সার্বিক প্রক্রিয়া শেষে তিনি আদালত চত্বর ছেড়ে যান।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটানের আদালতে পৌঁছানোর পর ট্রাম্পকে হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশ কাস্টডিতে রাখা হয়।

কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন। আদালতে খুব বেশি মানুষকে উপস্থিত থাকতে দেয়া হয়নি। মাত্র পাঁচজন ফটোগ্রাফারকে আদালতকক্ষে প্রবেশ করতে দেয়া হয়েছে। তারাও শুধুমাত্র ছবি তুলতে পারবেন, কোনো ভিডিও করতে পারবেন না।

ম্যানহাটানের আদালত কক্ষে বিমর্ষ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প । ছবি: সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাম্পের বিচারপ্রক্রিয়া নিয়ে এখনও কিছু বলেননি। ট্রাম্পকে নিয়ে এই গোটা প্রক্রিয়াতে তিনি শুরু থেকেই নীরব ছিলেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট যিনি ফৌজদারী মামলায় বিচারের মুখোমুখি হলেন।

পর্নস্টার স্টর্মি ড্যানিয়ালসের অভিযোগ, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত ৩০ মার্চ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ অভিযোগের তদন্ত করেছিলেন। তিনি ডেমোক্র্যাট দলের সদস্য। ফলে ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ জোরালো হয়েছে।

Tag :

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র

গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Update Time : ০৪:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩