ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, মুখোমুখি হবে সুইজারল্যান্ডের

ঘানাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচে একমাত্র গোলটি করেন জন আরিয়াস। এই জয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দলটি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে রাউন্ড অব থার্টি টু’র ম্যাচে মুখোমুখি হয় দুদল।

ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন আরিয়াস। এর কিছুক্ষণ আগেই ইনজুরিতে পড়া জন কর্দোবার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লুইস দিয়াজ। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল কলম্বিয়ার। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির একাধিক দারুণ সেভে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

এই জয়ে আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, মুখোমুখি হবে সুইজারল্যান্ডের

Update Time : ০৫:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬