ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে ভারতের চেন্নাইসহ কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে ভারতের চেন্নাইসহ কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। খবর হিন্দুস্থান টাইমস ও এএনআই’র।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দেশটির তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তার আগেই সোমবার (৪ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান টাইমসেরে এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আঘাত হানতে পারে। তার আগে, সোমবারের প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই কার্যত অচল হয়ে গেছে। ভেসে গেছে রাস্তা, কোথাও কোথাও পানি কোমর ছাড়িয়েছে। ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছ। এদিন চেন্নাইয়ের অন্তত ৭০টি ফ্লাইট এবং ৬০টির বেশি ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

নিহতদের বিষয়ে বলা হয়, পাঁচজনের মধ্যে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছেন দু’জন। একজন মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। আর চেন্নাই শহরের দুটি পৃথক এলাকা থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মারা যাওয়ার কারণ জানা যায়নি।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চেন্নাইয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইউনিট। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পেরুনগুডিসহ একাধিক জায়গায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে ভারতের চেন্নাইসহ কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি

Update Time : ০১:৪৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩