ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

ঘূর্ণিঝড়ের শঙ্কা: গভীর সাগর থেকে নৌকা-ট্রলার ফেরার নির্দেশ

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরের গভীরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলে ফিরতে বলা হয়েছে।

শনিবার দুপুরে ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৬ মে ২০২১ নাগাদ ভারতের ওডিশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ২৩ মে’র মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন শনিবার সকালে বলেন, ‘আমরা (পরিস্থিতির দিকে) নজর রাখছি। আজকের মধ্যেই সেখানে একটি লঘুচাপ তৈরি হবে বলে আমরা ধারণা করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ঘূর্ণিঝড়ের শঙ্কা: গভীর সাগর থেকে নৌকা-ট্রলার ফেরার নির্দেশ

Update Time : ০৩:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১