ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

চট্টগ্রামে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জন মারা গেছেন

চট্টগ্রামে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জন মারা গেছেন। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হন ৭৮৩ জন। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ৬৯৬ জনে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১০০ জনের নমুনা পরীক্ষায় ৭৮৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫১০ ও উপজেলার ২৭৩ জন।

জানা যায়, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১০৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪২ জনের শরীরে করোনার শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চট্টগ্রামে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জন মারা গেছেন

Update Time : ০৪:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১