ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

চট্টগ্রামে টস হেরে আফগানদের বিপক্ষে ফিল্ডিংয়ে টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৬ Time View

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি হাসমতউল্লাহ শাহিদি।

এই ম্যাচ তামিম বাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজে দুই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যাবে বাংলাদেশ। আর তিন ম্যাচ জিতলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে পৌঁছে যাবে টাইগাররা। এ পর্যন্ত আফগানদের বিপক্ষে ৮ ওয়ানডে ম্যাচে মাঠে নেমে টাইগাররা জয় পেয়েছে ৫ ম্যাচে, অপর তিন ম্যাচে হেরেছে। ঘরের মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা বরাবরই অপ্রতিরোধ্য। শক্তি-সামর্থ্য সব দিক দিয়েই আফগানদের চেয়ে এগিয়ে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। আর ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। বর্তমানে বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের ঠিক পরেই বাংলাদেশের অবস্থান। টাইগাররা ১২ ম্যাচ খেলে পেয়েছে ৮০ পয়েন্ট। সমান ১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভারত। এখন আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে যাবে টাইগাররা। আর তিন ম্যাচই জিতে গেলে ১১০ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যাবে স্বাগতিক দলটি।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

চট্টগ্রামে টস হেরে আফগানদের বিপক্ষে ফিল্ডিংয়ে টাইগাররা

Update Time : ০৬:৫৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২