ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় সাকিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৭ Time View

শেষটা রাঙাতে পারলেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিপিএল অষ্টম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরে গেছে তার দল ফরচুন বরিশাল। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ক্ষুরধার মস্তিস্কের নেতৃত্বে ফাইনালে তুলে এনেছেন বরিশালকে। পাশাপাশি ব্যাট ও বল হাতে রেখেছেন সমান অবদান। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে করেছেন ১১ ম্যাচে ২৮৪ রান। যা টুর্নামেন্টের ৬ষ্ঠ সর্বোচ্চ। বল হাতে শিকার করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৬টি উইকেট। যা তাকে রেকর্ড চতুর্থবারের মতো বিপিএল সেরা খেলোয়াড় হতে সহায়তা করেছে।

Tag :
জনপ্রিয়

চতুর্থবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় সাকিব

Update Time : ০৫:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২