ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদের মাটিতেই এবার একটি ঘাঁটি গড়ে তুলতে চায় চীন

চাঁদের মাটিতেই এবার একটি ঘাঁটি গড়ে তুলতে চায় চীন। সেই লক্ষ্যে পৌঁছতে তাদের সময় লাগবে পাঁচ বছর। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উচ্চাভিলাষী এই পরিকল্পনা চলতি দশকের মধ্যেই শুরু হতে পারে।

চাঁদে অবকাঠামো তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি চীনের উহান শহরে আয়োজিত এক সম্মেলনে শতাধিক চীনা বিজ্ঞানী, গবেষক ও দেশটির মহাকাশ সংস্থার প্রতিনিধি উপস্থিতি ছিলেন। খবর বিজনেস ইনসাইডারের।

বিশেষজ্ঞ ডিং বলেন, চাঁদে কী আছে, তা দীর্ঘ মেয়াদে খতিয়ে দেখার জন্য সেখানে বসতি স্থাপন করা প্রয়োজন। ভবিষ্যতে অবশ্যই আমরা তা বুঝতে পারবো। স্বল্প সময়ে এটা অর্জন করা কঠিন।

২০২৮ সালের দিকে চেঞ্জ-৮ নামের একটি চন্দ্র মিশন পরিচালনা করবে চীন। ওই মিশনে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির রোবটটি পাঠানো হবে। এর আগে ২০২৫ সালে চাঁদের মেরু অঞ্চল থেকে মাটির নমুনা সংগ্রহ করবে দেশটি। ২০২০ সালে চেঞ্জ-৫ মিশনে চাঁদ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে দেশটি।

চীনের গবেষকেরা চাইছেন, চাঁদে গবেষণা স্টেশন বা কোনো বসতি তৈরি করা গেলে সেখানে দীর্ঘ সময় নভোচারীদের রেখে দেয়া হবে। গত সপ্তাহে বিশেষজ্ঞ ডিংসহ ১২ জনের বেশি বিশেষজ্ঞ উহানের হোয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আয়োজিত এক্সট্রাটেরিস্ট্রিয়াল কনস্ট্রাকশন কনফারেন্সে অংশগ্রহণ করেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

চাঁদের মাটিতেই এবার একটি ঘাঁটি গড়ে তুলতে চায় চীন

Update Time : ০২:৩৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩